ফায়ার সার্ভিস সপ্তাহ-২০২৬ উপলক্ষে রংপুরে শোভাযাত্রা অনুষ্ঠিত


 

রংপুর সদর উপজেলা প্রতিনিধি 

শাহরিয়ার হাসান সাজিদ 

ফায়ার সার্ভিস সপ্তাহ-২০২৬ উপলক্ষে রংপুরে শোভাযাত্রা অনুষ্ঠিত

রংপুর: “দুর্যোগে প্রস্তুতি, সচেতনতায় নিরাপত্তা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উপলক্ষে রংপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, রংপুর বিভাগ আয়োজিত এ শোভাযাত্রায় বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, স্বেচ্ছাসেবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন বার্তা তুলে ধরা হয়।

এসময় বক্তারা বলেন, অগ্নিকাণ্ড ও বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় জনগণের সচেতনতা বৃদ্ধি এবং দ্রুত সেবাদান নিশ্চিত করতে ফায়ার সার্ভিস নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণের মাধ্যমে সেবার মান আরও উন্নত করা হচ্ছে।

অনুষ্ঠানে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ৯৯৯ অথবা ফায়ার সার্ভিসের সহায়তা নেওয়ার পরামর্শ দেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানানো হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন