পীরগঞ্জে সেচের বৈদ্যুতিক ট্রান্সমিটার পাহারায় থাকা যুবককে হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার


 

উপজেলা প্রতিনিধিঃপীরগঞ্জ, রংপুর

মোঃকামরুল হাসান প্রধান 

পীরগঞ্জে সেচের বৈদ্যুতিক  ট্রান্সমিটার পাহারায় থাকা যুবককে হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার 

রংপুরের পীরগঞ্জে সেচ ঘর থেকে হাত-পা বাঁধা অবস্থায় রক্তাক্ত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার বড় আলমপুর ইউনিয়নের উমিরপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মফিজার রহমান স্থানীয় সেচ মেশিনের মালিক আমজাদ আলীর ছেলে। তিনি রাতে নিজস্ব বিডিসির সেচ ট্রান্সমিটার পাহারার দায়িত্বে ছিলেন বলে পরিবার ও স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবার রাতে মফিজার রহমান উমিরপুর মাঠে বিডিসির সেচ ঘরে পাহারায় যান। বৃহস্পতিবার সকালে শহিদুল ইসলাম নামে এক কৃষক গরু নিয়ে মাঠে গিয়ে সেচ ঘরের দরজা খোলা ও ট্রান্সমিটার খোলা অবস্থায় দেখতে পান। পরে ঘরের ভিতরে গিয়ে মফিজার রহমানের হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার করেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে।

স্থানীয়দের ধারণা, গভীর রাতে দুর্বৃত্তরা সেচ ট্রান্সমিটার চুরি করতে এসে বাধা পেয়ে মফিজার রহমানকে হত্যা করে ট্রান্সমিটার নিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে পীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক বলেন, “উমিরপুর এলাকায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত করে জড়িতদের শনাক্ত করা হবে।”


০৭/০৫/২০২৬

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন