পীরগন্জ কছিমন নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে চলমান এসএসসি পরিক্ষায় বদলি পরিক্ষার্থী আটক


 

 

উপজেলা প্রতিনিধিঃপীরগঞ্জ রংপুর

মোঃ কামরুল হাসান প্রধান 

পীরগঞ্জ কছিমন নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে চলমান এসএসসি পরিক্ষায় বদলি পরিক্ষার্থী আটক।

রংপুরের পীরগঞ্জে এসএসসি পরীক্ষায় বদলি পরীক্ষার্থী হিসেবে পরীক্ষা দিতে এসে মুনা নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার উপজেলা সদরের কছিমন নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

জানা গেছে, রায়পুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী সায়ন মিয়ার হয়ে ইসলাম শিক্ষা বিষয়ের পরীক্ষায় অংশ নেওয়ার সময় দায়িত্বরত শিক্ষক ও ভ্রাম্যমাণ টিমের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে পরিচয় নিশ্চিত হলে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

রায়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, “আইন অনুযায়ী যা ব্যবস্থা নেওয়ার তাই নেওয়া হবে।”

এ বিষয়ে কছিমন নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্র সচিব নয়ন ইসলাম বলেন, “ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শিক্ষা বোর্ডের বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”



একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন