সড়ক নয় যেন আজম্ম অভিশাপ, পাকা সড়কের অপেক্ষায় এলাকাবাসী।


জেলা প্রতিনিধি, ভোলা

মীর শাহীন 

সড়ক নয় যেন আজম্ম অভিশাপ, পাকা সড়কের অপেক্ষায় এলাকাবাসী।

ভোলা জেলার লালমোহন উপজেলার কালমা  ইউনিয়নের (৭,৮) নং ওয়ার্ডের বালুরচর ও চরলক্ষী গ্রামের ইমাম উদ্দিন দালাল বাড়ি থেকে উত্তরে সিকদার বাড়ি ও বালুরচর দালাল বাজারের মধ্য দিয়ে পশ্চিমে মীর বাড়ির মসজিদ পর্যন্ত  গুরুত্বপূর্ণ সড়কটি স্বাধীনতা পরবর্তী ৫৫ বছর  ধরে কাঁচা অবস্থায় পড়ে থাকায় চরম দুর্ভোগে রয়েছেন এলাকাবাসী। সামান্য বৃষ্টিতেই রাস্তাটি কাদায় পরিণত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। ফলে প্রতিদিন শিক্ষার্থী, রোগী, কৃষক ও সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে।


স্থানীয়দের অভিযোগ,আওয়ামীলীগের শাসনামলে  বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে রাস্তা পাকাকরণের দাবি জানানো হলেও তাদের ১৭ বছরে এ এলাকাকে বিএনপির দূর্গ আখ্যা দিয়ে দৃশ্যমান কোনো উদ্যোগ নেয়নি।

 বর্ষা মৌসুমে হাঁটাচলা তো দূরের কথা, অনেক সময় মোটরসাইকেল ও ভ্যান চলাচলও বন্ধ হয়ে যায়। 



স্থানীয় বাসিন্দারা জানান,এ সড়কের মাথায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ( ভোট কেন্দ্র) অসংখ্য মসজিদ মাদ্রাসা ও গুরুত্বপূর্ণ সড়কের সংযোগ থাকায়  কাদা মাড়িয়ে স্কুল-কলেজে যেতে হয় শিক্ষার্থীদের। জরুরি প্রয়োজনে রোগী নিয়ে হাসপাতালে যাওয়াও কষ্টসাধ্য হয়ে পড়ে। কৃষকদের উৎপাদিত পণ্য বাজারে নিতে অতিরিক্ত খরচ গুনতে হচ্ছে।



এলাকাবাসীর দাবি, জনদুর্ভোগ নিরসনে দ্রুত সড়কটি পাকা করার উদ্যোগ নিতে হবে। তাদের মতে, একটি পাকা সড়ক শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই করবে না, বরং এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব ফেলবে।

দীর্ঘদিনের অবহেলায় বেহাল হয়ে পড়া সড়কটি দ্রুত পাকাকরণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য জাতীয় সংসদের স্পীকার মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম সাহেব ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন