পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ফ্র্যাকচার রোগীর চিকিৎসায় অর্থোপেডিক সার্জন


পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি 

মোঃকামরুল হাসান প্রধান 

পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ফ্র্যাকচার রোগীর চিকিৎসায় অর্থোপেডিক সার্জন সহকারী অধ্যাপক আলহাজ্ব মোবারক হোসেন 

পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ চিকিৎসকদের আন্তরিক সেবায় সাধারণ মানুষের নির্ভরতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। 

সম্প্রতি জরুরি বিভাগে অর্থোপেডিক সার্জন ও সহকারী অধ্যাপক আলহাজ্ব মোবারক হোসেনকে এক রোগীর ভাঙা পায়ে নিজ হাতে অত্যন্ত যত্ন ও ধৈর্যের সঙ্গে প্লাস্টার করতে দেখা যায়। 

বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহিঃবিভাগে প্রথমবার গাইনি, শিশু ও অর্থোপেডিক বিভাগের তিনজন সহকারী অধ্যাপক নিয়মিত চিকিৎসাসেবা প্রদান করছেন। এছাড়া মেডিসিন ও কার্ডিওলজি বিভাগের কনসালটেন্টসহ একঝাঁক তরুণ চিকিৎসকের সমন্বয়ে প্রতিদিন সহস্রাধিক রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

রোগী ও তাদের স্বজনদের মতে, উপজেলা পর্যায়েই বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা পাওয়ায় রোগীদের সময়, অর্থ,ভোগান্তি ও হয়রানি অনেকাংশে কমেছে। চিকিৎসকদের আন্তরিকতা এবং হাসপাতাল কর্তৃপক্ষের সার্বিক তদারকিতে হাসপাতালটি এখন এলাকার মানুষের নির্ভরতার অন্যতম কেন্দ্রে পরিণত হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন