মিঠাপুকুর ( রংপুর) প্রতিনিধিবিপুল চন্দ্র বর্মন
কৃষকের হাসিই দেশের সমৃদ্ধি
আজ,২ জুলাই (বৃহস্পতিবার) মিঠাপুকুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৫–২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি কৃষকদের মাঝে বিনামূল্যে সার, সবজি বীজ ও বিভিন্ন ফলজ-ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ পারভেজ।প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক গোলাম রব্বানী, এমপি।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা এনামুল হক, সেক্রেটারি, রংপুর জেলা জামায়াতে ইসলামী এবং উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক গোলাম রব্বানী।
শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন মিঠাপুকুর উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান হেকিম।কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের প্রণোদিত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। কৃষকের উন্নয়নই দেশের উন্নয়ন,এই প্রত্যাশায় সকল কৃষকের জন্য রইল শুভকামনা।
