স্টাফ রিপোর্টার
মোঃরাফাতুল ইসলাম রাহুল
বদরগঞ্জে কিশোরী ধর্ষণ আইনি পদক্ষেপ না নিয়ে অর্থদণ্ড ও গ্রাম ছাড়া, শালিসের নামে বাণিজ্য
রংপুরের বদরগঞ্জে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের মতো গুরুতর অপরাধে আইনি পদক্ষেপ না নিয়ে ঘরোয়া শালিসের মাধ্যমে ধামাচাপা দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। ধর্ষককে শারীরিক নির্যাতন, মোটা অঙ্কের অর্থদণ্ড এবং ধর্ষককে গ্রামে না ফেরার শর্তে মুচলেকা নিয়ে নিজ গ্রাম থেকে বিতাড়িত করার মধ্য দিয়ে ঘটনাটি রফাদফা করেছেন স্থানীয় ইউপি সদস্য। স্থানীয়দের অভিযোগ, ভুক্তভোগী পরিবারকে বিচার দেওয়ার নামে মূলত অর্থ হাতিয়ে নেওয়াই ছিল মুল উদ্দেশ্য। তাই এই লোক দেখানো শালিসী বৈঠকের আয়োজন করা হয়।
ঘটনাটি ঘটেছে উপজেলার ৭ নম্বর গোপীনাথপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বোর্ডের হাট মিজু চেয়ারম্যানের পাড়া গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের ৬০ বছর বয়সী বৃদ্ধ সাঈদুল ইসলাম একই এলাকার ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণ করেন। খবরটি ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনাটি পুলিশকে জানিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার পরিবর্তে ধামাচাপা দিতে উদ্যোগী হন স্থানীয় ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নাজমুল হক।
গত ৩১ জুলাই (শুক্রবার) বিকেলে ওই গ্রামের একটি পুকুর পাড়ে শত শত উৎসুক মানুষের উপস্থিতিতে এক শালিসী বৈঠকের আয়োজন করা হয়। সেখানে ইউপি সদস্য নাজমুল হকের পরিচালনায় অভিযুক্ত বৃদ্ধ সাঈদুল ইসলামকে শারীরিক নির্যাতন করা হয় এবং মোটা অঙ্কের জরিমানা ও গ্রামে না ফেরার শর্তে মুচলেকা দিয়ে গ্রাম থেকে বিতাড়িত করার সিদ্ধান্ত নেন উপস্থিত বিচারকেরা। বিচারকদের এমন সিদ্ধান্ত যথারীতি মানবাধিকার লঙ্ঘনের সামিল।
অভিযোগ উঠেছে, দেশের প্রচলিত আইনের তোয়াক্কা না করে এবং পুলিশে খবর না দিয়ে ইউপি সদস্য ও একটি প্রভাবশালী গোষ্ঠী ভুক্তভোগী ও অপরাধী—উভয় পক্ষকে জিম্মি করে টাকা হাতিয়ে নেওয়ার পাঁয়তারা করে। একজন নাবালিকা ধর্ষণের মতো এমন সংবেদনশীল ও ফৌজদারি অপরাধের বিচার স্থানীয় শালিসে করার কোনো ইখতিয়ার ছিল কি না, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। তারা এটাকে সরাসরি মানবাধিকার লঙ্ঘন এবং অপরাধীকে বাঁচানোর অপচেষ্টা বলে দাবি করছেন।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল ক্ষোভ প্রকাশ করে বলেন,“ধর্ষণের মতো অপরাধের বিচার কখনো টাকার বিনিময়ে বা গ্রাম থেকে তাড়িয়ে দিয়ে হতে পারে না।এই শালিসের নামে মূলত ধর্ষককে আইনের হাত থেকে বাঁচানো হয়েছে এবং অর্থ লেনদেন করে।
