মিঠাপুকুরে ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত অভিযান


 মিঠাপুকুর (রংপুর) উপজেলা প্রতিনিধি

বিপুল চন্দ্র বর্মন

মিঠাপুকুরে ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত অভিযান

মিঠাপুকুরে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে উপজেলা প্রশাসনের উদ্যোগে সমন্বিত পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান পরিচালিত হয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন রংপুর-৫ (মিঠাপুকুর) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম রব্বানী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ পারভেজ, মিঠাপুকুর উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী, রংপুর জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অভিযানের অংশ হিসেবে মশার প্রজননস্থল চিহ্নিতকরণ, জমে থাকা পানি অপসারণ, বিভিন্ন স্থাপনা ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি করা হয়।

এ সময় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের অভিযান যথেষ্ট নয়; নিজ নিজ বাড়ি, প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও পানি জমে থাকতে না দেওয়ার বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।

মিঠাপুকুর উপজেলা প্রশাসন জানিয়েছে, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম ও জনসচেতনতামূলক উদ্যোগ অব্যাহত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন