নবাবগঞ্জে ৮ নং মোহাম্মদপুর ইউনিয়নে সাপের কামড়ে এক ব্যক্তি নিহত।


 

নবাবগঞ্জ,দিনাজপুর

মো: রাহেল সরকার

নবাবগঞ্জে ৮ নং মোহাম্মদপুর ইউনিয়নে  সাপের কামড়ে এক ব্যক্তি নিহত। 

দিনাজপুরের নবাবগঞ্জে ৮নং মাহমুদপুর ইউনিয়নে চালনিপাড়া গ্রামে নিজ বাড়িতে সাপের কামড়ে লোগেন হাসদা (৫৫) নামে এক সাপুড়ের মৃত্যু হয়েছে। লোগেন হাসদা এলাকায় পাগল নামেই পরিচিত,সে অভিজ্ঞ ওঝা হিসেবে ৩০ বছর ধরে তিনি এ পেশায় নিয়োজিত ছিলেন। 


সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০ টার দিকে নবাবগঞ্জ উপজেলার চালনিপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে সাপ নিয়ে খেলা দেখতে যাওয়ার জন্য সাপ গুলো বের করার সময় আকস্মিক মাছাওলি সাপ কামড় দিলে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসা

অবস্থায় তার মৃত্যু হয়।


মৃত্যু লোগেন হাসদা (৫৫) উপজেলার ৮ নং

মাহমুদপুর ইউনিয়নের চালনিপাড়া গ্রামের

মৃত্যু শংকর হাসদার ছেলে।


এ বিষয়ে ৮নং মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছান সালাউদ্দিন মাসুম জানান,সোমবার সকাল ১০ টায় বাড়ি থেকে সাপ খেলা দেখার উদ্যেশ্যে বাক্স থেকে সাপ বের করার সময় সাপে কাটলে তাকে তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানথেকে আশংকা জনক অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করলে।পরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন