মাহবুব হোসেন মেজর
দিনাজপুর জেলা প্রতিনিধি
ফুলবাড়ীতে সীমান্ত সুরক্ষার পাশাপাশি আসন্ন শারদীয় দূর্গাপূজামণ্ডপের নিরাপত্তায় মাঠে থাকবে বিজিবির ১০ প্লাটুন সদস্য।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের একটি ঐতিহ্যবাহী ও গৌরবোজ্জ্বল বাহিনী। দীর্ঘ ২৩০ বছরের ঐতিহ্যবাহী পথচলায় এ বাহিনী দেশের সীমান্ত সুরক্ষায় সর্বদা নিয়োজিত রয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবপাচার, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধ,
জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা এবং দুর্যোগময় পরিস্থিতিতে জনগণের পাশে থেকে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে বিজিবি। এছাড়াও দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, শারদীয় দুর্গাপূজাসহ সরকার কর্তৃক অর্পিত যেকোনো নিরাপত্তা সংক্রান্ত দায়িত্ব বিজিবি অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে পালন করে আসছে।
আপনারা নিশ্চয় অবগত আছেন যে, আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ফুলবাড়ী ব্যাটালিয়ন এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ৫৫টি পূজামণ্ডপ বিদ্যমান রয়েছে। বর্ণিত পূজামণ্ডপ সমূহের নিরাপত্তা রক্ষার পাশাপাশি ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক ০৯ টি বেইজ ক্যাম্প স্থাপনের মাধ্যমে ১০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
ফুলবাড়ী ব্যাটালিয়নের মোতায়েন কর্তৃক সদস্যগণ স্থানীয় প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করতঃ টহল কার্যক্রম পরিচালনা করার মাধ্যমে পূজামণ্ডপ সমূহের নিরাপত্তা নিশ্চিত করবে।
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর মূল লক্ষ্য হলো, সনাতন ধর্মাবলম্বী জনগণ যেন নির্বিঘ্নে, নিরাপদে ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে পারেন। সীমান্ত সুরক্ষার পাশাপাশি জনসাধারণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বিজিবিকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য স্থানীয় সাম্প্রদায়িক সম্প্রীতির সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানানো হচ্ছে।
সকলের সহযোগিতায় নিরাপদ, শান্তিপূর্ণ ও আনন্দমুখর শারদীয় দুর্গাপূজা উদযাপিত হোক।
