পীরগঞ্জে ধর্ষণের শিকার ১১বছরের শিশু, অভিযুক্ত আটক


পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

মোঃ কামরুল হাসান প্রধান 

পীরগঞ্জে ধর্ষণের শিকার ১১বছরের শিশু, অভিযুক্ত আটক 

রংপুরের পীরগঞ্জে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৫০ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলার পাঁচগাছী ইউনিয়নের আছমতপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির চাচাতো ভাই মিলন মণ্ডল বাদী হয়ে পীরগঞ্জ থানায় মামলা করেছেন। অভিযুক্ত একই গ্রামের বকুলকে আটক করেছে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেল সাড়ে পাঁচটার দিকে শিশুটি বাড়ির পাশের একটি ইউক্যালিপটাস বাগানে গাছের পাতা সংগ্রহ করতে যায়। এ সময় তাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেন মামলার বাদী। শিশুটি অতিরিক্ত রক্তক্ষরণে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় শুক্রবার পীরগঞ্জ থানায় মামলা হয়েছে।

এ ঘটনায় শিশুটির চাচাতো ভাই  মিলন মিয়া বাদী হয়ে পীরগঞ্জ থানায় মামলা করেন। পরে পুলিশ অভিযুক্ত বজলু মিয়াকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয় বাসিন্দা নাজিম উদ্দিন বলেন, বৃদ্ধ বয়সে তিনি এমন অন্যায় কাজ করেছেন। এ ধরনের ঘটনা যেন আর না ঘটে। মেয়েটির অবস্থা খুবই আশঙ্কাজনক। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

শিশুটির মামা মিরু মিয়া বলেন, এত অল্প বয়সী একটি শিশুর সঙ্গে এমন ঘটনা মেনে নেওয়া যায় না। মেয়েটির অবস্থা খুবই আশঙ্কাজনক। তার বাবা-মাও অত্যন্ত গরিব ও অসহায়। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার ও অভিযুক্তের শাস্তি চাই।

পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমুল হক বলেন, সংবাদ পাওয়ার পরপরই আমরা ভুক্তভোগীর অভিভাবকের সঙ্গে কথা বলি। এরপর অভিযুক্ত ব্যক্তিকে আটক করতে সক্ষম হই। এ ঘটনায় মামলা হয়েছে। ভুক্তভোগী শিশু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।

পীরগঞ্জ, রংপুর।

১৬ অক্টোবর ২০২৬

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন