দুর্গাপুরে মেধা বিকাশ কোচিং সেন্টারের এইচএসসি '২৬ ব্যাচের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠিত


মুসকান জাহান আইরা 

দূর্গাপুর,নেত্রকোনা,প্রতিনিধি

দুর্গাপুরে মেধা বিকাশ কোচিং সেন্টারের এইচএসসি '২৬ ব্যাচের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠিত

নেত্রকোণার দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীদের উৎসাহ ও অনুপ্রেরণা জোগাতে মেধা বিকাশ কোচিং সেন্টারের উদ্যোগে এইচএসসি '২৬ ব্যাচের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অত্র কোচিং সেন্টারের আয়োজনে আনন্দঘন পরিবেশে এই সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেন কোচিং সেন্টারের শিক্ষকবৃন্দ।

কোচিং সেন্টারের শিক্ষক বিল্লাল হোসেন তাঁর বক্তব্যে বলেন, "শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, পরিচ্ছন্ন মেধা এবং সাধনার ফলেই আজকের এই সফলতা অর্জিত হয়েছে। এই ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় রাখতে হবে।"

অনুভূতি প্রকাশ করতে গিয়ে কৃতি শিক্ষার্থী সঞ্জয় বলেন, "সঠিক পরিশ্রম ও ঐকান্তিক চেষ্টার ফলেই আমাদের এই সাফল্য এসেছে। এই অর্জনের মাধ্যমে আমরা শুধু নিজেদের বা পরিবারের নয়, পুরো দুর্গাপুর উপজেলার সুনাম বয়ে এনেছি।"

আরেক শিক্ষার্থী হিমেল  শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, "স্যারদের অক্লান্ত পরিশ্রম, সঠিক দিকনির্দেশনা (গাইডলাইন) এবং আমাদের সর্বোচ্চ প্রচেষ্টার ফলেই আমরা আজকের এই কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে পেরেছি।"

বক্তারা আরও বলেন, আজকের এই সংবর্ধনা অনুষ্ঠান কেবল একটি সম্মাননা নয়, এটি আগামী দিনের উচ্চশিক্ষার পথে এগিয়ে যাওয়ার এক বড় অনুপ্রেরণা। কোচিং সেন্টারের এমন উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আরও বেশি মনোযোগী করবে বলে স্থানীয় সুধীসমাজ মনে করেন। পরিশেষে, একটি আনন্দঘন পরিবেশ ও মিষ্টি মুখ বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন