ঈদের ছুটিতে বাড়ি ফেরার সময় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা


 উপজেলা প্রতিনিধিঃহাকিমপুর দিনাজপুর 

  মোঃকাইছার রহমান

পাটগ্রামে মডেল মসজিদের সামনে ঈদের ছুটিতে পরিবারসহ বাড়িতে ফেরার সময় এক ঘাতক পাথর বোঝায় ট্রাক মোটরসাইকেল আরোহী কে ধাক্কা দিলে স্পটে মর্মান্তিক মৃত্যু হয় শরিফুল ইসলাম (৩৪) নামে তার স্ত্রী এবং দশ মাসের শিশু মৃত্যু বরণ করেন 

তার আট বছরের একটি পুত্র সন্তান গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেলে পাঠানো হয়। নিহত শরিফুল ইসলাম পদক্ষেপ এনজিওতে চাকরি করতো ঈদের ছুটিতে পরিবারসহ বাড়িতে আসার সময় এই দুর্ঘটনা ঘটে। নিহত শরিফুল ইসলাম তার মায়ের একমাত্র সন্তান হওয়ায় ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে গেছে। এবং একই পরিবার থেকে তিনজন নিহত হওয়ার কারণে এলাকায় শোকের ছায়া নেমেছে। নিহত শরিফুল ইসলামসহ তার স্ত্রী এবং সন্তানের পোস্টমর্টান শেষে তাদের লাশ দিনাজপুর জেলার  হাকিমপুর উপজেলার আলিহাট ইউনিয়ন মনসা পুর গ্রামে পৌছিলে রাত ৯ টায় জানাজা করার তাদের নিজস্ব কবরস্থানে দাফন করা হয়।

কোন মন্তব্য নেই: