মশা নিয়ন্ত্রণে ফগার স্প্রে কার্যক্রমের সূচনা, ১৫ দিনের বিশেষ কর্মসূচি শুরু
ব্যুরো প্রধানঃ রাজশাহী
অপু দাস,
রাজশাহী মহানগরীতে বাড়তে থাকা মশার উপদ্রব নিয়ন্ত্রণে উদ্যোগ নিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন। এ লক্ষ্যে ১৫ দিনব্যাপী একটি বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম শুরু করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) দুপুর সাড়ে বারোটার দিকে নগরীর পদ্মা আবাসিক এলাকার নর্দমায় ফগার মেশিনের মাধ্যমে স্প্রে কার্যক্রম পরিচালনার মধ্য দিয়ে কর্মসূচিটির উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত থেকে কার্যক্রমের সূচনা করেন সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, মশা নিয়ন্ত্রণে এই কর্মসূচির আওতায় প্রতিদিন নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন ওয়ার্ডে ফগার স্প্রে পরিচালনা করা হবে। প্রতিদিন ৫টি করে ওয়ার্ডে কার্যক্রম চলবে এবং সকাল সাড়ে ৬টা থেকে শুরু হয়ে একবেলায় মোট ১০টি ওয়ার্ডে (দুই ধাপে) স্প্রে কার্যক্রম সম্পন্ন করা হবে। এভাবে পর্যায়ক্রমে পুরো মহানগরীর সব ওয়ার্ডকে এই উদ্যোগের আওতায় আনা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে মশা নিয়ন্ত্রণ অত্যন্ত জরুরি। দীর্ঘদিন ফগার স্প্রে কার্যক্রম বন্ধ থাকায় মশার উপদ্রব বেড়েছে, তাই নতুন করে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি জানান, নাগরিকদের জন্য একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তুলতে সিটি কর্পোরেশন নিরবচ্ছিন্নভাবে কাজ করছে।
তিনি আরও বলেন, পবিত্র রমজান মাসের কারণে আপাতত দিনে একবার করে এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তবে পরিস্থিতি অনুযায়ী ভবিষ্যতে এর পরিধি বাড়ানো হবে। পাশাপাশি মশার বংশবিস্তার রোধে নর্দমা পরিষ্কার, জমে থাকা পানি অপসারণ এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রশাসক জানান, আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা এড়াতে দ্রুত ড্রেন পরিষ্কার কার্যক্রম শুরু করা হবে। নগর উন্নয়ন, পরিবেশ রক্ষা এবং নাগরিক সেবার মানোন্নয়নে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের কাজ চলমান রয়েছে।
এ সময় সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মামুন ডলার, মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা জুবায়ের হোসেন মুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ

কোন মন্তব্য নেই: