বাংলাদেশ প্রেস ক্লাব পীরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধিঃপীরগঞ্জ রংপুর 

 কামরুল হাসান 

বাংলাদেশ প্রেস ক্লাবের পীরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  অনুষ্ঠানটি ১৭ মার্চ মঙ্গলবার পীরগঞ্জ কছিমন নেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেস ক্লাবের  পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি আনোয়ার হোসেন।

 সঞ্চালনা করেন প্রেসক্লাবের উপদেষ্টা কবি, বজ্রকথা পত্রিকার সম্পাদক সুলতান আহমেদ সোনা, 

ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-৬ পীরগঞ্জ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক নুরুল আমিন। 

 বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন, পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি সেবু মন্ডল এবং জাতীয় যুব শক্তি (এনসিপি) এর কেন্দ্রীয় সংগঠক ও প্রভাষক মাসুম বিল্লাহ, মাই টিভির রংপুর প্রতিনিধি মহামুদুল হাসান এবং ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ রায়হান বিপ্লব।

ইফতারের আগে দেশ ও জাতির সমৃদ্ধি এবং সাংবাদিকদের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাননীয় সংসদ সদস্য অধ্যাপক নুরুল আমিন।

অনুষ্ঠানে পীরগঞ্জ প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি বকতিয়ার হোসেন, পীরগঞ্জ প্রেস ক্লাবের ক্রীড়া ও পাঠাগার বিষয়ক সম্পাদক এবং দৈনিক নিউজ বাংলাদেশ এর পীরগঞ্জ প্রতিনিধি এম কে হাসান প্রধান সাগর,

জাগো বাহে নিউজ পোর্টালের সম্পাদক আখতারুজ্জামান রানা, সিনিয়র সাংবাদিক সরোওয়ার জাহান, হাসান আলী,  সহ সদস্যবৃন্দ,বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন