রংপুরের পীরগঞ্জে এসএসসি ৯৭/৯৯ ব্যাচ এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত


 উপজেলা প্রতিনিধিঃপীরগঞ্জ, রংপুর

   মোঃকামরুল হাসান প্রধান

ফ্রেন্ডস সার্কেল ৯৭/৯৯ ব্যাচের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৮ মার্চ)  বাল্যবন্ধুর কষ্টার্জিত  স্বপ্নের প্রতিষ্ঠান পীরগঞ্জ পৌর মডেল স্কুলে

ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়।

দোয়ায় প্রয়াত বন্ধুদের রুহের মাগফেরাত কামনা, স্মৃতি চারণ,বাহারি ইফতার ও প্রীতি ভোজের আয়োজন করা হয়।

উক্ত ইফতার মাহফিলে পীরগঞ্জ ফ্রেন্ডস সার্কেল এর ক্রিয়েটর এডমিন গ্রূপের অন্যতম কর্ণধার প্রভাষক রশিদ জুয়েলের সভাপতিত্বে, রাসেদুন্নবি সাজন মামার প্রাণবন্ত উপস্থাপনায় শুভেচ্ছা বক্তব্য রাখে বন্ধুদের মধ্যমনী ডেপুটি সিভিল সার্জন ডাক্তার রুহুল আমিন বুলেট, সিলেট হযরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর বায়োকেমিস্ট্রি  বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর শাকিনুর রহমান মন্ডল, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক ( পিডি ) ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন,

পীরগঞ্জ প্রেস ক্লাবের প্রিয়া ও পাঠাগার বিষয়ক সম্পাদক সাংবাদিক সাগর প্রধান।

এবারের ইফতার মাহফিলে বান্ধবী, ভাবী, প্রজন্ম ৯৭ এর উপস্থিতি ও পীরগঞ্জ থানার সকল বন্ধুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি ছিলো উৎসব মুখর।

বন্ধু ও ভাবীদের মাঝে উপস্থিত ছিলো সিলেট হযরত শাহজালাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আঁখি, গাইনি বিশেষজ্ঞ ও সার্জন ডাক্তার জিনিয়া আফরিন, ডাক্তার জিনিয়া পারভীন, পীরগঞ্জ সরকারি শাহ আব্দুর রউফ কলেজের প্রভাষক সুরাইয়া বেগম,

শিক্ষক রানু রশিদ, শিক্ষক মুক্তা সহ পীরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ বন্ধু সোহেল রানা, 

ইঞ্জিনিয়ার রিপন, ইঞ্জিনিয়ার আলী আজম, DBBL ব্যাংক এর ব্যবস্থাপক সায়েম, রুহুল সহ শতাধিক বন্ধু।

দেশ ও জাতির কল্যান কামনা করে ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন বহু গুণে গুণান্বিত রাসেদুন্নবি সাজন।

কোন মন্তব্য নেই: