দিনাজপুরের বিরামপুরে কনটেন্ট ক্রিয়েটরদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
উপজেলা প্রতিনিধিঃবিরামপুর, দিনাজপুর
মোঃইসমাইল হোসেন
দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় কনটেন্ট ক্রিয়েটরদের উদ্যোগে এক মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বিরামপুর, হাকিমপুর, ঘোড়াঘাট ও নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন কনটেন্ট ক্রিয়েটররা অংশগ্রহণ করেন।
রমজানের পবিত্রতা ও ভ্রাতৃত্ববোধকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে পারস্পরিক পরিচয়, মতবিনিময় এবং ভবিষ্যতে ইতিবাচক কনটেন্ট তৈরির বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম আজ মানুষের জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। তাই কনটেন্ট ক্রিয়েটরদের দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন। সমাজের ভালো দিকগুলো তুলে ধরা এবং সচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক কনটেন্ট তৈরি করার আহ্বান জানানো হয়।
এ সময় মাদকবিরোধী সচেতনতামূলক বক্তব্যও তুলে ধরা হয়। বক্তারা বলেন, মাদক সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর। তরুণ সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কনটেন্ট ক্রিয়েটররা সামাজিক মাধ্যমে মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক বার্তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়। পরে উপস্থিত সবাই একসাথে ইফতার করেন।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের আয়োজনের মাধ্যমে কনটেন্ট ক্রিয়েটরদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, ভ্রাতৃত্ববোধ এবং সামাজিক সচেতনতা আরও বৃদ্ধি পাবে।

কোন মন্তব্য নেই: