রংপুর শাপলা চত্বর আবাসিক হোটেল থেকে ৪ জন নারী সহ মোট ১৩ জন আটক।


নিজস্ব প্রতিবেদক

রংপুর নগরীর শাপলাচত্বরে ড্রিমল্যান্ড আবাসিক হোটেলে রমরমা দেহ ব্যবসার অভিযোগে অভিযান চালিয়েছে রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে চার তরুণীসহ মোট ১৩ জনকে আটক করা হয়। এসময় হোটেলের বিভিন্ন কক্ষ থেকে আপত্তিকর কার্যকলাপের আলামত জব্দ করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।


পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে গোপনে এই অবৈধ কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন