ভৈরব নদে বৈশাখী আমেজে খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নৌ ভ্রমণ


 

 বিভাগীয় ব্যুরো প্রধানঃ খুলনা

এস এম শাহরিয়ার

বাংলা নববর্ষের আবহে ব্যতিক্রমী আয়োজনে মিলিত হয়েছেন খুলনায় কর্মরত অনলাইন সাংবাদিকরা। ভৈরব নদকে ঘিরে খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজন করে বৈশাখী আড্ডা ও নৌভ্রমণ।


বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে অনুষ্ঠিত এ আয়োজনে অংশ নেন সংগঠনের নেতাকর্মী ও সদস্যরা। নদীর বুকে ভেসে চলা নৌকায় গল্প-আড্ডা, হাসি-আনন্দ আর সাংস্কৃতিক আবহে দিনটি হয়ে ওঠে প্রাণবন্ত।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাহবুবুর রহমান মুন্না। সাধারণ সম্পাদক মোহাম্মদ মিলনের সঞ্চালনায় আয়োজনে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।


উপস্থিতদের মধ্যে ছিলেন সিনিয়র সহ-সভাপতি আলমগীর হান্নান, সহ-সভাপতি মাহমুদ সোহেল, যুগ্ম সম্পাদক হাসানুর রহমান তানজীর, কোষাধ্যক্ষ একরামুল হোসেন লিপুসহ নির্বাহী কমিটির সদস্যরা।


এ সময় আরও উপস্থিত ছিলেন হুমায়ুন কবীর, সোহেল মাহমুদ, বিমল সাহা, আশাফুর রহমান কাজল, ফেরদৌস আলম, কামরুল হোসেন মনি, মাসুম বিল্লাহ, সাগর জাহিদুল, কামাল মোস্তফা, মাসুম বিল্লাহ ইমরান, ইমাম হোসেন সুমন, আয়শা আক্তার জ্যোতি, মোহা. রহমাতুল্লাহ, জিএম রাসেল ইসলাম, এম হাসানুজ্জামান, শাহারিয়ার হোসেন মানিক, রেজাউল ইসলাম তুরান, মোহন চৌধুরী, ফয়সাল আহমেদ, জিয়াউল হক মিলন, মেহেদী হাসান দীপু, আব্দুর রহমান শাওন ও নুর মুহাম্মদ নবাব।


অংশগ্রহণকারীরা জানান, এমন আয়োজন শুধু উৎসবের আনন্দই বাড়ায় না, সহকর্মীদের মধ্যে সম্পর্কও আরও ঘনিষ্ঠ করে তোলে। কর্মব্যস্ততার বাইরে এই ধরনের মিলনমেলা ভবিষ্যতেও নিয়মিত আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

কোন মন্তব্য নেই: