রাজশাহী চেম্বার নির্বাচনে প্রাণচাঞ্চল্য, নেতৃত্বের দৌড়ে ৪৬ প্রার্থী


 

  ব্যুরো প্রধানঃরাজশাহী

   অপু দাস

রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক পরিচালনা পর্ষদ নির্বাচনকে কেন্দ্র করে ব্যবসায়ী মহলে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। গুরুত্বপূর্ণ চারটি পদে মোট ৪৬ জন প্রার্থীর অংশগ্রহণে নির্বাচন ঘিরে তৈরি হয়েছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আবহ।

শনিবার (১৮ এপ্রিল) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে এবং তা চলবে বিকেল ৫টা পর্যন্ত। দিনের শুরু থেকেই ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ভোটের পরিবেশ হয়ে উঠেছে প্রাণবন্ত।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও বোয়ালিয়া সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফ হোসেন জানান, সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোটকেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো যায়।

এবারের নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. হাসেন আলী, আব্দুল আউয়াল খান চৌধুরী জ্যোতি এবং খন্দকার মিজানুর রহমান। সিনিয়র সহসভাপতি পদে লড়ছেন শফিউল আলম ও শামসুর রহমান শান্তন। সহসভাপতি পদে রয়েছেন আলহাজ জিয়া উদ্দিন আহমেদ ও একেএম সারোয়ার জাহান।

পরিচালক পদে প্রার্থীর সংখ্যা সবচেয়ে বেশি। ট্রেড গ্রুপ পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নজরুল ইসলাম হেলাল ও এসএম আহসান হাবীব। অন্যদিকে সাধারণ সদস্য পরিচালক পদে ৩৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ তালিকায় মোবাশ্বের আলী, শাকিলুর রহমান, শাহজাহান আলীসহ পরিচিত অনেক ব্যবসায়ী রয়েছেন।

নির্বাচন বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিজিৎ সরকার ও বোরহান উদ্দিন অন্তর এবং চেম্বারের সচিব মুয়াক্ষেরুক হুদা।

উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন