দিনাজপুর
নিজস্ব প্রতিবেদক
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন বাংলাদেশী ২৮৮ বোতল যৌন উত্তেজক সিরাপ আটক।
২৫ মে ২০২৬ তারিখ ফুলবাড়ী ২৯বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্ট কর্নেল আরিফ- উজ- জামানের দিগ নির্দেশনায় বিরামপুর বিশেষ ক্যাম্পের বিজিবি কর্তৃক মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে মির্জাপুর মাঠের মধ্য হতে মালিকবিহীন অবস্থায় ২৮৮ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ আটক করেন।
*আটককৃত চোরাচালানী মালামালের সিজার মূল্য- ৪৩,২০০/-(তেতাল্লিশ হাজার দুইশত) টাকা।*
ভবিষ্যতেও বিজিবি কর্তৃক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত আছে। মাদক ও চোরাচালান এবং আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে গরু পাচার প্রতিরোধে সিমান্ত এলাকা গুলোতে বিজিবির কঠোর নজরদারী রয়েছে।
সেই সংগে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিভিন্ন শিক্ষা- প্রতিষ্ঠান ও মসজিদ মসজিদে জনসচেতনা মুলক আলোচনা সভা চলমান রয়েছে। সেই সংগে বিভিন্ন সিমান্ত এলাকায় মাইকিং এর মাধ্যমে জনসচেতনা মুলক মাইকিংয়ের মাধ্যমে প্রচার প্রচারনা কার্যক্রম অব্যাহত আছে।
