দক্ষিণ আইচায় মাদকবিরোধী অভিযানে বাবুল আটক, উদ্ধার ৯৩ পিস ইয়াবা।


 

‎জেলা প্রতিনিধি, ভোলা

মীর শাহীন 

‎দক্ষিণ আইচায় মাদকবিরোধী অভিযানে বাবুল আটক, উদ্ধার ৯৩ পিস ইয়াবা।

‎ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা এলাকায় মাদকবিরোধী অভিযানে কথিত মাদক ব্যবসায়ী বাবুল (৩৬) কে আটক করা হয়েছে।

 সোমবার (২৫ মে) দুপুর ১২টার দিকে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় তাকে আটক করা হয়।

‎গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় জনতা বাবুলকে মাদক বিক্রির সময় হাতেনাতে আটক করে। এ সময় তার কাছ থেকে ৯৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পাশাপাশি একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ আইচা থানার চর আইচা গ্রামের মৃত মুছা মাঝির ছেলে বাবুল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মাদক বিক্রির একটি ভিডিও ভাইরাল হলে তিনি আত্মগোপনে চলে যান। পরবর্তীতে সোমবার তাকে পুনরায় মাদক বিক্রির সময় আটক করা হয়।

‎এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল মাদকবিরোধী এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রশাসনের আরও কঠোর পদক্ষেপ কামনা করেছেন।

‎আটকের পর বাবুলকে দক্ষিণ আইচা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

‎এ বিষয়ে দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ মো. আহসান কবির জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন