পীরগঞ্জে এসএসসি/২৬ ফলাফলে প্রথম ইসমত জাহিন উষা মনি


পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি 

মোঃ কামরুল হাসান প্রধান 

 পীরগঞ্জে এসএসসি/২৬ ফলাফলে প্রথম ইসমত জাহিন উষা মনি 

এসএসসি ২০২৬ পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রংপুরের পীরগঞ্জ উপজেলায় প্রথম স্থান অর্জন করেছে ঐতিহ্যবাহী পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোছাঃ ইসমত জাহিন উষা মনি।

গোল্ডেন A+ (GPA-5) অর্জনের পাশাপাশি  সর্বমোট ১ হাজার ২৫০ নম্বরের মধ্যে চতুর্থ বিষয়সহ ১ হাজার ১৮৭ নম্বর পেয়ে সে উপজেলার মধ্যে প্রথম হওয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।

ইসমত জাহিন উষা মনি পীরগঞ্জ পৌরসভার মকিমপুর গ্রামের সন্তান। তার বাবা মোঃ সাইফুল ইসলাম, প্রভাষক (ভূগোল), পীরগঞ্জ বিজ্ঞান ও কারিগরি কলেজ, মা মোছাঃ লায়লা আঞ্জুমান আরা লাবনী।

উষার এ সাফল্যের পেছনে রয়েছে মা বাবার নিরবচ্ছিন্ন অনুপ্রেরণা, বিদ্যালয়ের শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা এবং তার নিজের অধ্যবসায় ও কঠোর পরিশ্রম। নিয়মিত পড়াশোনা ও শিক্ষকদের পরামর্শ মেনে চলার ফলেই কাঙ্ক্ষিত এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে বলে জানায় সে।

নিজের স্বপ্ন ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মোছাঃ ইসমত জাহিন উষা মনি বলে, “ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করে দেশ ও দশের কল্যাণে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই।”

মেয়ের এমন অসাধারণ ফলাফলে আবেগাপ্লুত বাবা মোঃ সাইফুল ইসলাম বলেন, “এই কৃতিত্ব  পরিবারের একার নয়, এটি  স্কুল তথা গোটা পীরগঞ্জ উপজেলার ।তিনি মেয়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন