দুর্গাপুরে VBD-এর নতুন সদস্যদের নিয়ে পরিচিতি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত


 

নেত্রকোণা,প্রতিনিধি

আনারুল ইসলাম  

দুর্গাপুরে VBD-এর নতুন সদস্যদের নিয়ে পরিচিতি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ভলান্টিয়ার ফর বাংলাদেশ (VBD)-এর নতুন সদস্য ও কমিটি সদস্যদের নিয়ে একটি পরিচিতি ও সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

অনুষ্ঠানে সংগঠনের কার্যক্রম, উদ্দেশ্য এবং দুর্গাপুর উপজেলাকে এগিয়ে নিতে স্বেচ্ছাসেবকদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন VBD দুর্গাপুর উপজেলা বোর্ডের প্রেসিডেন্ট আনারুল ইসলাম, জেনারেল সেক্রেটারি মুসকান জাহান আইরা, হিউম্যান রিসোর্স সেক্রেটারি শামীমা আক্তার শান্তা, প্রজেক্ট সেক্রেটারি বৃষ্টি আক্তার,  ফ্রিল্যান্স সেক্রেটারি  আবু হুরায়রা।

বক্তারা VBD কী, কেন স্বেচ্ছাসেবকরা VBD-এর সঙ্গে কাজ করবেন এবং সমাজ ও দেশের জন্য স্বেচ্ছাসেবী কার্যক্রমের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। পাশাপাশি দুর্গাপুর উপজেলাকে আরও সুন্দর, সচেতন ও উন্নত করতে নতুন সদস্যরা কীভাবে সম্মিলিতভাবে কাজ করবেন, সে বিষয়েও বিভিন্ন পরিকল্পনা ও দিকনির্দেশনা তুলে ধরা হয়। এবং অনুষ্ঠানের শেষ পর্যায়ে সকল সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হয়।

অনুষ্ঠান শেষে VBD-এর স্বেচ্ছাসেবকরা দুর্গাপুর থানায় গিয়ে থানার ইনচার্জ কর্মকর্তা খন্দকার শাকেল-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা VBD-এর কার্যক্রম ও স্বেচ্ছাসেবী উদ্যোগ সম্পর্কে বিস্তারিত জানান।

খন্দকার শাকেল VBD-এর স্বেচ্ছাসেবকদের উৎসাহিত করেন এবং সমাজের কল্যাণে ভালোভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, স্বেচ্ছাসেবীরা যেকোনো ভালো ও জনকল্যাণমূলক কাজে সহযোগিতা চাইলে তিনি পাশে থাকার চেষ্টা করবেন। একই সঙ্গে মাদকমুক্ত দেশ ও সমাজ গড়তে তরুণদের আরও সক্রিয় ভূমিকা রাখার বিষয়ে তিনি গুরুত্বারোপ করেন।

পরে VBD-এর স্বেচ্ছাসেবকরা দুর্গাপুর ফায়ার সার্ভিস স্টেশন উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। সেখানে ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে বিভিন্ন দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে কীভাবে সমন্বয় করে কাজ করা যায়, সে বিষয়ে আলোচনা হয়।

সংশ্লিষ্টরা মনে করেন, তরুণ স্বেচ্ছাসেবকদের এমন কার্যক্রম সমাজে সচেতনতা বৃদ্ধি, দুর্যোগ মোকাবিলা এবং মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন