মিঠাপুকুর মহাবিদ্যালয়ের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন।


 

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি

বিপুল চন্দ্র বর্মন

মিঠাপুকুর মহাবিদ্যালয়ের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন।

মিঠাপুকুর মহাবিদ্যালয়ের শিক্ষা অবকাঠামো উন্নয়নে নতুন সংযোজন হিসেবে বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

অনুষ্ঠানে মিঠাপুকুর আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রাব্বানী, রংপুর জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম,  রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মাহবুব নবী ডন, মিঠাপুকুর উপজেলা বিএনপির সভাপতি গোলাম রাব্বানীসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, মিঠাপুকুর উপজেলার সচেতন নাগরিক এবং মহাবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, নতুন বহুতল ভবন নির্মাণের ফলে মিঠাপুকুর মহাবিদ্যালয়ের শ্রেণিকক্ষ ও শিক্ষা কার্যক্রম পরিচালনায় অবকাঠামোগত সুবিধা বাড়বে। এর মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ আরও উন্নত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

স্থানীয়দের প্রত্যাশা, শিক্ষার প্রসার ও মানোন্নয়নের পাশাপাশি নতুন ভবনটি মিঠাপুকুর মহাবিদ্যালয়কে আরও আধুনিক ও সমৃদ্ধ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শিক্ষার অবকাঠামো উন্নয়নের মধ্য দিয়ে এগিয়ে যাক মিঠাপুকুর—এমন প্রত্যাশা শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন