![]() |
| পারভেজ আহমেদ |
সাংবাদিকতা শুরু দৈনিক নিউজ-বাংলাদেশের মাধ্যমে: পারভেজ আহমেদ
১১ অক্টোবর দৈনিক নিউজ-বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মুজিবনগর উপজেলা প্রতিনিধি পারভেজ আহমেদের বিশেষ সাক্ষাৎকার
দৈনিক নিউজ-বাংলাদেশের সঙ্গে পথচলা, সাংবাদিকতা শেখার অভিজ্ঞতা, মাঠপর্যায়ে সংবাদ সংগ্রহ এবং প্রতিষ্ঠানের ভবিষ্যৎ নিয়ে নিজের ভাবনা জানিয়েছেন দৈনিক নিউজ-বাংলাদেশের মুজিবনগর উপজেলা প্রতিনিধি পারভেজ আহমেদ।
১. দৈনিক নিউজ-বাংলাদেশের সঙ্গে আপনার পথচলা কীভাবে শুরু হয়েছিল?
একজন ভাইয়ের মাধ্যমে দৈনিক নিউজ-বাংলাদেশের সঙ্গে আমার পথচলা শুরু হয়।
২. আগামী ১১ অক্টোবর দৈনিক নিউজ-বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী—এই দিনটি আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ?
১১ অক্টোবর আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। কারণ দৈনিক নিউজ-বাংলাদেশের মাধ্যমে আমার সাংবাদিকতা জীবনের পথচলা শুরু হয়েছে। তাই প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনটি আমার কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ।
৩. দৈনিক নিউজ-বাংলাদেশের সঙ্গে কাজ করার আপনার অভিজ্ঞতা কেমন?
মোটামুটি ভালো। সময়ের সঙ্গে কাজ করতে করতে সাংবাদিকতা সম্পর্কে নতুন নতুন বিষয় শেখার সুযোগ হয়েছে।
৪. এই প্রতিষ্ঠানের কোন বিষয়টি আপনাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে?
প্রতি সপ্তাহে মিটিংয়ের মাধ্যমে সাংবাদিকদের কাজের খোঁজখবর নেওয়া এবং তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার বিষয়টি আমাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে।
৫. প্রান্তিক মানুষের কথা তুলে ধরার ক্ষেত্রে দৈনিক নিউজ-বাংলাদেশের ভূমিকা সম্পর্কে আপনার মতামত কী?
দৈনিক নিউজ-বাংলাদেশ অনেক তথ্য ও মানুষের কথা তুলে ধরার চেষ্টা করছে। আশা করি, সামনে প্রতিষ্ঠানটি আরও ভালোভাবে মানুষের বিভিন্ন সমস্যা ও তথ্য তুলে ধরবে।
৬. আপনার এলাকায় কাজ করতে গিয়ে এমন কোনো অভিজ্ঞতা হয়েছে, যা আপনাকে সাংবাদিক হিসেবে অনুপ্রাণিত করেছে?
হ্যাঁ। আমার এলাকার বিভিন্ন তথ্য ও খবর সারা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দিতে পারছি। এলাকার গুরুত্বপূর্ণ বিষয়গুলো মানুষের সামনে তুলে ধরতে পারাটা আমাকে অনুপ্রাণিত করে।
৭. দৈনিক নিউজ-বাংলাদেশের সঙ্গে কাজ করে আপনি কী কী শিখেছেন?
দৈনিক নিউজ-বাংলাদেশের সঙ্গে কাজ করে কীভাবে নিউজ লিখতে হয়, কীভাবে তথ্য সাজাতে হয় এবং কোন ধরনের সংবাদ প্রকাশ করা প্রয়োজন—এসব বিষয়ে অনেক কিছু শিখেছি।
৮. আগামী দিনে দৈনিক নিউজ-বাংলাদেশকে আপনি কোথায় দেখতে চান?
আমি চাই দৈনিক নিউজ-বাংলাদেশ সামাজিক যোগাযোগমাধ্যমে আরও বেশি মানুষের কাছে পৌঁছে যাক এবং আরও শক্তিশালীভাবে নিজেদের সংবাদ ও তথ্য তুলে ধরুক।
৯. দৈনিক নিউজ-বাংলাদেশকে আরও এগিয়ে নিতে আপনার পরামর্শ কী?
আমাদের প্রত্যেক উপজেলা ও প্রত্যেক জেলায় আরও বেশি প্রতিনিধি প্রয়োজন। দেশের সব জেলা ও উপজেলার গুরুত্বপূর্ণ তথ্য নিয়মিত তুলে ধরতে পারলে ইনশাআল্লাহ দৈনিক নিউজ-বাংলাদেশ আরও এগিয়ে যাবে।
১০. প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঠক, দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে আপনার বার্তা কী?
আমাদের সকল সাংবাদিক ও টিমের সদস্যদের নিয়ে একটি মিটিং আয়োজনের ব্যবস্থা করা হলে ভালো হয়। এতে সবাই একসঙ্গে মতবিনিময় করতে পারবে এবং ভবিষ্যতের কাজের পরিকল্পনা আরও সুন্দরভাবে করা সম্ভব হবে।
১১. প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও পুরো টিমের প্রতি আপনার প্রত্যাশা কী?
আমার অভিজ্ঞতা ভালো। শুরু থেকে এখন পর্যন্ত অনেক উন্নতি হয়েছে। সময়ের সঙ্গে দৈনিক নিউজ-বাংলাদেশ অনেক আপডেট হচ্ছে এবং আশা করি সামনে আরও উন্নতি করবে।
১২. দৈনিক নিউজ-বাংলাদেশের জন্য আপনার একটি বিশেষ শুভেচ্ছা বা প্রত্যাশা কী?
এবার যেন আরও ভালোভাবে যাচাই-বাছাই করে নতুন লোক নিয়োগ দেওয়া হয় এবং তাদের অভিজ্ঞতা ও কাজের দক্ষতা দেখে দায়িত্ব দেওয়া হয়। পাশাপাশি আমার কাজ ও অভিজ্ঞতা বিবেচনা করে আমাকে জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব দেওয়া যায় কি না, সেটিও যাচাই করার জন্য কর্তৃপক্ষের কাছে প্রত্যাশা থাকবে।
দৈনিক নিউজ-বাংলাদেশের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। প্রতিষ্ঠানটি আরও এগিয়ে যাক এবং দেশের প্রতিটি অঞ্চলের সংবাদ মানুষের কাছে পৌঁছে দিক—এটাই প্রত্যাশা।
শুভ প্রতিষ্ঠাবার্ষিকী, দৈনিক নিউজ-বাংলাদেশ।
