জেলা প্রতিনিধি: লালমনিরহাট
আব্দুল মালেক
লালমনিরহাটে বিএসএফের গুলিতে হাতীবান্ধার যুবকের মৃত্যু
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল এলাকার বনচৌকি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে খাদেমুল ইসলাম (২৫) নামে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে সীমান্তের কাছাকাছি এলাকায় গুলির শব্দ শোনা যায়। পরে সকালে স্থানীয়রা সীমান্তসংলগ্ন এলাকায় খাদেমুলের মরদেহ পড়ে থাকতে দেখে বিষয়টি পরিবার ও আইনশৃঙ্খলা বাহিনীকে জানায়।
নিহত খাদেমুল হাতীবান্ধা উপজেলার আমঝোল এলাকার বাসিন্দা বলে জানা গেছে। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়দের অভিযোগ, সীমান্ত এলাকায় প্রায়ই বিএসএফের পক্ষ থেকে বাংলাদেশীদের লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে বিজিবি ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে খোঁজখবর নেওয়া হচ্ছে বলে জানা গেছে। তবে ঘটনার বিস্তারিত কারণ ও আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।
মরদেহ উদ্ধারের পর আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।
