পীরগঞ্জে সরকার ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম
উপজেলা প্রতিনিধিঃপীরগঞ্জ,রংপুর
মোঃ কামরুল হাসান প্রধান
রংপুরের পীরগঞ্জে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার ০৫ মে দুপুরে রংপুর জেলা পরিষদের আয়োজনে উপজেলা সদরের পীরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ মাঠে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম।
চারা বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মামুন আর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পপি খাতুন।
এ সময় আরও উপস্থিত ছিলেন পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ নজমুল হক, উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন নবী চৌধুরী পলাশ, সাধারণ সম্পাদক জাকির, পৌর বিএনপির সভাপতি সাইফুল আজাদ মন্ডল এবং পীরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজার রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
জানা গেছে, প্রধানমন্ত্রীর ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রংপুর জেলা পরিষদ এ চারা বিতরণ ও রোপণ কর্মসূচি গ্রহণ করেছে।

কোন মন্তব্য নেই: