বর্ষার শেষ পর্যন্ত চলবে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান: কেসিসি প্রশাসক


বিভাগীয় ব্যুরো প্রধান, খুলনা

এস এম শাহরিয়ার 

বর্ষার শেষ পর্যন্ত চলবে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান: কেসিসি প্রশাসক

দেশব্যাপী সরকারের ঘোষিত বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে খুলনা মহানগরীর ড্রেনসমূহ বর্জ্যমুক্ত করা হচ্ছে। একই সঙ্গে ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার প্রজননস্থল ধ্বংসে অভিযান পরিচালনা করা হচ্ছে। বর্ষা মৌসুমের শেষ পর্যন্ত এ কার্যক্রম চলবে বলে জানিয়েছেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।


মঙ্গলবার সকালে নগরীর নতুন বাজার আবু হানিফ মাদরাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খুলনা সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর মাহবুব কায়সারের উদ্যোগে ২২ নম্বর ওয়ার্ডে এ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।


প্রশাসক বলেন, ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশা সাধারণত সকালে বেশি সক্রিয় থাকে। তাই শিক্ষার্থীদের সুরক্ষায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মশকমুক্ত রাখতে কেসিসি বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। তিনি বলেন, চলমান পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে যেমন কার্যকর ভূমিকা রাখবে, তেমনি ড্রেনের পানি প্রবাহ স্বাভাবিক করে জলাবদ্ধতা নিরসনেও সহায়ক হবে।

 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন