সিরাজগঞ্জ পৌরসভার ১৫ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ধানের শীষের নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত।


 জেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জ

জাহিদুল হক

নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৬ ফেব্রুয়ারি ২০২৬ শুক্রবার সন্ধ্যায় সিরাজগঞ্জ পৌরসভার ১৫ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ধানের শীষের নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ ২ (সদর ও কামারখন্দ) আসনে জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত, বিএনপি'র স্থায়ী কমিটি'র অন্যতম সদস্য ও সাবেক সফল বিদ্যুৎ প্রতিমন্ত্রী, জননেতা  ইকবাল হাসান মাহমুদ টুকু ,অনুষ্ঠানে তিনি ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

এসময় শহর বিএনপির সভাপতি মোঃ সেলিম ভূঁইয়া,জেলা মহিলা দলের সহ-সভাপতি মেরিনা বেগম,সাধারণ সম্পাদক মুন্সি জাহেদ আলম,থানা যুবদলের সভাপতি গোলাম কিবরিয়া বরাত,শহর যুবদলের সাংগঠনিক সম্পাদক রুবেল হোসেন,মহিলা দলে সাধারণ সম্পাদক এলেমা বেগম,১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মনজুর আলম প্লাবন,সাধারণ সম্পাদক গোলজার হোসেনসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও মা-বোনেরা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই: