উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে,মাওলানা তাজউদ্দীন খান এমপির মতবিনিময়।
জেলা প্রতিনিধিঃ মেহেরপুর
খাইরুল বাশার
মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার সকল অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে উপজেলার সকল সমস্যা- সম্ভাবনার বিষয় নিয়ে মত বিনিময় করেছে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে-ইসলামী আমীর মাওলানা তাজউদ্দীন খান।
মঙ্গলবার বেলা ১১ টার দিকে মুজিবনগর উপজেলা পরিষদ হলরুমে এ মত বিনিময় করেন তিনি।
মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সাইফুল হুদা'র সভাপতিত্বে সকল অধিদপ্তরের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন অফিসের প্রধানগন।
এ সময় সংসদ সদস্য বলেন, মুজিবনগর তথা মেহেরপুর একটি কৃষি প্রধান এলাকা। বিশেষ করে আমি কৃষি বিষয়ে বেশি কাজ করবো। এছাড়া জনগনের জন্য যে কাজগুলো করা যায় সেগুলো কারও ফোন ছাড়া করে দেবার জন্য কর্মকর্তাদের কাছে আহব্বান জানান তিনি,
সর্বশেষে অবৈধ আব্দার না শুনতে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে মেহেরপুর জেলা জাময়াতে ইসলামীর সাধারন সম্পাদক ইকবাল হোসেন,মুজিবনগর উপজেলা জামায়াতে-ইসলামী আমীর খানজাহান আলী, সাধারন সম্পাদক খাইরুল বাশার উপস্থিত ছিলেন।
এর আগে সংসদ সদস্য উপজেলায় পৌছালে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সহ সকল কর্মকর্তারা ফুলেল শুভেচ্ছা জানান।

কোন মন্তব্য নেই: