দূর্গাপুরে আনসার ও ভিডিপি এর ভাতাভোগী সদস্য/ সদস্যাদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরন এবং ইফতার ও দোয়া মাহফিল এর আয়োজন
উপজেলা প্রতিনিধি: দূর্গাপুর,নেত্রকোণাআনারুল ইসলাম
নেত্রকোণার দূর্গাপুর উপজেলায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এর সম্মানিত ডিজি মহোদয়ের পক্ষ হতে ,আজ ১২ই মার্চ (বৃহস্পতিবার ) ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরন এবং ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র রমজান মাস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পর্যায়ের ভাতা ভোগী আনসার-ভিডিপি সদস্য,সদস্যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ইফতারের পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
আয়োজকরা বলেন, পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরা এবং পারস্পরিক ভ্রাতৃত্ববোধ জোরদার করার লক্ষ্যে এ ধরনের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও সামাজিক ও মানবিক কার্যক্রমে আনসার-ভিডিপি সদস্যরা সক্রিয় ভূমিকা পালন করবেন বলেও তারা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, আনসার-ভিডিপির কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এসময় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ও উপজেলা প্রশিক্ষক /উপজেলা প্রশিক্ষিকা সহ সকলে উপস্থিত থেকে ভাতাভোগী সদস্য/সদস্যাদের মাঝে উপহার তুলে দেন।

কোন মন্তব্য নেই: