রংপুরে ড্রিমল্যান্ড হোটেলে অভিযান, ৩ নারীসহ আটক ৪ জন।
রংপুর
নিজস্ব প্রতিবেদক
রংপুরে ড্রিমল্যান্ড হোটেলে অভিযান, ৩ নারীসহ আটক ৪ জন।
রংপুর নগরীর শাপলা চত্বর এলাকায় অবস্থিত ড্রিমল্যান্ড হোটেলে অভিযান চালিয়ে ৩ নারীসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১২ মে) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় হোটেলের একটি কক্ষে ৩ জন নারীকে পাওয়া যায়। কক্ষটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল বলে জানিয়েছে পুলিশ। এছাড়া হোটেলের রেজিস্টারে তাদের নাম-পরিচয় সংরক্ষিত না থাকায় বিষয়টি সন্দেহজনক মনে হয় পুলিশের কাছে। পরে হোটেলের একজন দায়িত্বশীল ব্যক্তিকেও আটক করা হয়।
আটক নারীদের মধ্যে দু’জনের বাড়ি গাজীপুর এবং একজনের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযান চলাকালে আরও কয়েকজন পুরুষ দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর অভিযোগ, হোটেলটিকে ঘিরে এর আগেও বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। তারা বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের থানায় নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, গত ১৫ এপ্রিল রাতেও একই হোটেলে অভিযান চালিয়ে নারী-পুরুষসহ মোট ১৩ জনকে আটক করা হয়েছিল বলে জানিয়েছিল পুলিশ।
কোন মন্তব্য নেই: