ঠাকুরগাঁওয়ে আবারও কবর খুঁড়ে কঙ্কাল চুরি: জনমনে চরম আতঙ্ক
ঠাকুরগাঁও প্রতিনিধি
জুয়েল ইসলাম শান্ত
ঠাকুরগাঁওয়ে আবারও কবর খুঁড়ে কঙ্কাল চুরি: জনমনে চরম আতঙ্ক,
সদর উপজেলায় আবারও কবর খুঁড়ে কঙ্কাল চুরির একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাতে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মধ্য হরিনারায়ণপুর মাস্টার পাড়া এলাকার একটি পারিবারিক গোরস্থান থেকে এই চুরির ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা গভীর রাতে ওই গোরস্থানের মোট ৫টি কবর খুঁড়েছে। তবে এর মধ্যে মৃত রেখা বেগমের কঙ্কালটি চুরি করে নিয়ে গেছে তারা। রেখা বেগম ঠাকুরগাঁও রোডের এক সময়ের সুপরিচিত ‘বুলবুল লাইব্রেরী’র স্বত্বাধিকারী মৃত সিরাজুল হকের মেয়ে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রেখা বেগমের ছোট ভাই মমিনুল ইসলাম বলেন, "সকালে আমরা গোরস্থানে কবরগুলো খোঁড়া অবস্থায় দেখতে পাই। আমার বোনের কঙ্কালটি দুর্বৃত্তরা নিয়ে গেছে।"
স্থানীয় ইউপি সদস্য মনছুর আলী এবং এএসআই সুমন ঘটনাস্থল পরিদর্শন করে চুরির বিষয়টি নিশ্চিত করেছেন। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গও এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
উল্লেখ্য, ঠাকুরগাঁওয়ের বিভিন্ন এলাকায় ইদানীং কঙ্কাল চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে, যার ফলে সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী এই কঙ্কাল ে
চার চক্রকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন।

কোন মন্তব্য নেই: