দিনাজপুর-৬ আসনে ছাত্রদলের সোশ্যাল ওয়ার্কারদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত


  বিশেষ প্রতিনিধিঃ হাকিমপুর (দিনাজপুর)

  মোঃ রেজোয়ান প্রধান 

 সংসদীয় আসন দিনাজপুর-০৬-এর অন্তর্গত চার উপজেলার ৭টি ইউনিটের ছাত্রদলের সোশ্যাল ওয়ার্কারদের অংশগ্রহণে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এ সভায় ৭টি ইউনিটের সোশ্যাল ওয়ার্কাররা অংশগ্রহণ করেন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-০৬ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. এ জেড এম জাহিদ হোসেন।

সভায় ছাত্রদলের সামাজিক দায়িত্ব পালন, সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। বক্তব্যে অধ্যাপক ড. এ জেড এম জাহিদ হোসেন বলেন, সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে ছাত্রদলকে মানুষের আরও কাছে পৌঁছে দিতে হবে এবং সাংগঠনিকভাবে সুসংগঠিত হয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, এই আলোচনা সভার মাধ্যমে ছাত্রদলের সোশ্যাল ওয়ার্কাররা নতুন দিকনির্দেশনা পাবে এবং ভবিষ্যতে আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন