হিলিতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ


 দিনাজপুরের হিলিতে শীতার্ত অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। 


আজ রবিবার দুপুরে বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে সীমান্ত ব্যাংক পিএলসির আয়োজনে  এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।


এসময় উপস্থিত ছিলেন জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল লতিফুল বারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খাঁন। 


এছাড়াও জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের সহকারি পরিচালক মোহাম্মদ ইমরান হোসেন, সীমান্ত ব্যাংক হিলি শাখার ম্যানেজার আদনান জাকারিয়াসহ আরো অনেকে।


এসময় দুই শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন