ঘোড়াঘাটে শীলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রীর সহায়তা প্রদান


উপজেলা প্রতিনিধিঃ ঘোড়াঘাট, দিনাজপুর

    মোঃমাহফুজুর রহমান সরকার

 ঘোড়াঘাটে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত গরিব ও অসহায় পরিবারের মাঝে খাদ্যশস্য ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

বুধবার (১৯ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সমাজকল্যাণ ও মহিলা-শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন (এমপি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১শ জনকে নগদ ২ হাজার টাকা এবং ৩শ জনকে ২০ কেজি করে চাল বিতরণ করেন।


অনুষ্ঠানে ইউএনও রুবানা তানজিনের সভাপতিত্বে প্রধান অতিথি বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার সবসময় রয়েছে এবং পর্যায়ক্রমে সকল ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দেওয়া হবে।


এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা, এসিল্যান্ড আব্দুল আল মামুন কাওসার শেখ, উপজেলা বিএনপির সভাপতি শাহ মো. শামীম হোসেন চৌধুরী, ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন।

কোন মন্তব্য নেই: