জাগিরপাড়া ঐতিহাসিক ঈদগাহে ঈদের নামাজের সময়সূচি

 


    উপজেলা প্রতিনিধিঃনেত্রকোণা,

  আনারুল ইসলাম 

নেত্রকোনারদূর্গাপুরে  জাগিরপাড়া ঐতিহাসিক ঈদগাহে ঈদুল ফিতরের নামাজের জামাত সকাল ৯ ঘটিকায় অনুষ্ঠিত হবে- ইনশাআল্লাহ । ১১টি মসজিদ নিয়ে গঠিত সুবিশাল এই ঈদগাহে এ বছর ঈদের নামাজের ইমামতি করবেন প্রখ্যাত আলেমেদীন, বহু ভাষাবিদ, বিশিষ্ট লেখক, গবেষক, মাদরাসা দারুর রাশাদ মিরপুর- ঢাকার সিনিয়র শিক্ষক, মাদরাসা জামালুস সুন্নাহ পল্লবী, মিরপুর- ঢাকার সম্মানিত পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমফিল গবেষক হযরত মাওলানা হাফেজ মুফতি আব্দুল আজিজ কাসেমী দা.বা.। 


বি.দ্র. বিগত ৩৮ বছর এ ঈদগাহে ইমামতির দায়িত্ব পালন করেন নেত্রকোনা জেলার অন্যতম আলেমেদীন মাওলানা হারিছ উদ্দীন সাহেব রহ.। গত বছর তিনি রবের ডাকে সাড়া দিয়ে ইহকাল ত্যাগ করেন। আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতে উঁচু মাকাম দান করুন এবং নতুন ইমাম মহোদয়কে সুস্থতা ও ইখলাসের সাথে দায়িত্ব পালনের তাওফিক দান করুন।

কোন মন্তব্য নেই: