দুর্গাপুরে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দুর্গাপুর উপজেলা সংসদের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।


 জেলা প্রতিনিধিঃনেত্রকোণা

 আনারুল ইসলাম

নেত্রকোনার দুর্গাপুরে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দুর্গাপুর উপজেলা সংসদের উদ্যোগে ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) দুপুরে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলার প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কর্মসূচির শুরুতে জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি আহাদ মিয়া এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রমজান আহমেদ সৌরভ।

সভায় বক্তব্য রাখেন,

 সিপিবি নেত্রকোনা জেলা কমিটির সাধারণ সম্পাদক ও দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দিন মীর এবং সিপিবি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি মোরশেদ আলম।

বাংলাদেশ যুব ইউনিয়ন দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি রমজান আলী সরকার, সাবেক ছাত্রনেতা জুয়েল রানা ও কবিরুল ইসলাম, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি নুর আলম খান, সাবেক সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন এবং বর্তমান উপজেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক হিমেল মিয়া।

বক্তারা শিক্ষার অধিকার নিশ্চিতকরণ, গণতন্ত্র চর্চা এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় ছাত্রসমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে এবং ছাত্র ইউনিয়নের আদর্শ ধারণ করে আগামীর নেতৃত্ব তৈরি করতে হবে।

কোন মন্তব্য নেই: