নবাবগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ।


 

উপজেলা প্রতিনিধিঃনবাবগঞ্জ, দিনাজপুর 

মোঃ রাহেল সরকার 

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৬, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ১০ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল ৪ টার দিকে

উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান এর সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ জেড এম জাহিদ হোসেন, এমপি, মাননীয় মন্ত্রী (সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়)। তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং বিভিন্ন সহায়তা কার্যক্রম উদ্বোধন করেন।


একই অনুষ্ঠানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি হাসানপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে খেলার সামগ্রী, বাইসাইকেল বিতরণ এবং অস্বচ্ছল কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ করা হয়।


এ সময় বিরামপুর সার্কেলের সহকারী এসপি হারিছ উদ্দিন,নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মিন্টু দে,উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস, সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তীসহ উপজেলার সরকারি দপ্তরের কর্মকর্তা,রাজনৈতিক ব্যাক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী, কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই: