চাই হামমুক্ত খুলনা’ দাবিতে মানববন্ধন, টিকাদান জোরদারের আহ্বান


 

বিভাগীয় ব্যুরো প্রধানঃখুলনা

এস এম শাহরিয়ার 

হাম প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণ ও টিকাদান কর্মসূচি জোরদারের দাবিতে খুলনায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে গণতান্ত্রিক অধিকার সুরক্ষা মঞ্চ।


রোববার (১৯ এপ্রিল) সকাল ১০টায় শামসুর রহমান রোডে সিভিল সার্জন কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, বিশেষ করে অভিভাবকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।


মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সময়মতো হাম প্রতিরোধী টিকা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। টিকাদানে বিলম্ব ও ঘাটতির কারণে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে বলেও মন্তব্য করেন তারা।


সমাবেশে সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট খান মনিরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিরাজ উদ্দিন সেন্টু, জামাল মোড়ল ও মোতাহার রহমান বাবু। এ সময় উপস্থিত ছিলেন আবু হারুনার রশিদ, এম এম হাসান, আকন মনিরুজ্জামান, তরিকুল ইসলাম তারেকসহ আরও অনেকে।


একই দাবিতে আগামী বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আরেকটি কর্মসূচি পালনের ঘোষণা দেন আয়োজকরা।

কোন মন্তব্য নেই: