ভোলায় চঞ্চল্যকর গৃহবধূ হত্যাকান্ডের রহস্য উদঘাটন, প্রধান আসামী গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার।


 

জেলা প্রতিনিধিঃভোলা

মীর শাহীন

ভোলা সদর থানায় চাঞ্চল্যকর গৃহবধূ নাসিমা হাত্যাকান্ডের প্রধান আসামি গ্রেফতার করছে ভোলা জেলা পুলিশ। গত ১৮ (এপ্রিল)  দিবারাত অনুমানিক ১২ টা হতে ভোর ৫ ঘটিকার মধ্যে ভোলা জেলার সদর মডেল থানাধীন শিবপুর ইউনিয়নের  ০৬নং ওয়ার্ডে নিজ ঘরে নাসিমা বেগমকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় ভিকটিমের চাচা মোঃ নাজিম উদ্দিন বাদী হয়ে ভোলা সদর মডেল থানায় একটি এজাহার দায়ের করলে নিয়মিত হত্যা মামলা রুজু করা হয়।


ঘটনার পরপরই ভোলা জেলার  পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) এর দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), ভোলা এর নেতৃত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এর সার্বিক তত্ত্বাবধানে ভোলা সদর মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার একাধিক টিম তথ্য-প্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ১৮/০৪/২০২৬ ইং তারিখ, সময়-২০.৩০ ঘটিকায় ভোলা সদর মডেল থানাধীন শিবপুর এলাকা থেকে মামলার প্রধান আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। 


গ্রেফতারকৃত আসামীঃ মোঃ জিহাদ (২৫), পিতা: মৃত জামাল উদ্দিন, মাতা: রুমা বেগম, ঠিকানা: সাং-শরিফ সর্দার বাড়ি, শিবপুর, ০৬নং ওয়ার্ড, শিবপুর ইউনিয়ন, থানা ও জেলা-ভোলা ।


গ্রেফতারকৃত আসামী মোঃ জিহাদকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী মোঃ জিহাদ (২৫) পুলিশের নিকট উক্ত হত্যাকান্ডে নিজের সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করে।

 

গ্রেফতারকৃত আসামীর দেওয়া তথ্য ও তার দেখানো মতে, হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি, আসামীর ব্যবহৃত কাপড় এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।


গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।

কোন মন্তব্য নেই: