রাজশাহীর দুর্গাপুরে অভিযান-এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
ব্যুরো প্রধানঃরাজশাহী
অপু দাস
রাজশাহী জেলার দুর্গাপুর থানার পালী বাজার এলাকায় অভিযান চালিয়ে এক বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৫। গ্রেফতারকৃত আসামির নাম মোঃ মিজানুর রহমান।
আইন-শৃঙ্খলা রক্ষায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) শুরু থেকেই সক্রিয় ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাস, সংঘবদ্ধ অপরাধ, মাদক ব্যবসা, অবৈধ অস্ত্র এবং ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে বাহিনীটি নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে যাচ্ছে।
এই ধারাবাহিকতায় ১৯ এপ্রিল ২০২৬ তারিখে র্যাব-৫, সিপিএসসি’র একটি আভিযানিক দল দুর্গাপুর থানাধীন পালী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে আদালতের রায়ে এক বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এবং ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়।
জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলায় আদালত তাকে দোষী সাব্যস্ত করে এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। এরপর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।
গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

কোন মন্তব্য নেই: